রিয়ানার সাইকেল দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ানা
রিয়ানা

বর্তমানে মালাউইতে ৪৬ লাখ মেয়ে প্রাথমিক স্তরে পড়ালেখা করছে। কিন্তু এর মধ্যে প্রতিবছর মাধ্যমিক স্তরে পড়ার সুযোগ পাচ্ছে মাত্র ৮ শতাংশ মেয়ে। বাকিরা ঝরে পড়ছে। কারণ একটাই, মালাউইতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কম এবং সেখানে যাতায়াতের ব্যবস্থা খুবই নাজুক। তাই রিয়ানার ক্লারা লিওনেল ফাউন্ডেশন ও চীনের অফো নামের একটি সাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান একটি মহৎ উদ্যোগ নেয়। মালাউইর প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে বৃত্তি হিসেবে একটি করে সাইকেল দেওয়ার ঘোষণা দেয় তারা। প্রাথমিক স্তরে ভালো ফল করা ১০০ ছাত্রী পাবে রিয়ানা ও অফোর দেওয়া সেই সাইকেল।

রিয়ানা এর আগেও বিশ্বের বিভিন্ন অনুন্নত দেশে শিক্ষার প্রসারে নানা ধরনের দাতব্যকাজ করেছেন। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন বিশ্বনেতাদের। সমাজসেবার জন্য রিয়ানাকে হার্ভার্ড ইউনিভার্সিটি ‘হিউমেনিটারিয়ান অব দ্য ইয়ার’ সম্মাননাও দিয়েছিল। সূত্র: বিবিসি।