রিয়ানার ১০ বছর উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ানা
রিয়ানা

‘কোনো লাজ-ভয় নেই মেয়েটার। যা খুশি তা করে বেড়ায়।’ অনেকেরই হয়তো রিয়ানাকে নিয়ে এমন ধারণা। কিন্তু রিয়ানা এসব ব্যাপারে কান দেন না। কান না দিয়েই এই গায়িকা দশটা বছর পার করে দিলেন গানের জগতে। হয়ে উঠেছেন বিশ্বখ্যাত। পেয়েছেন অগণিত ভক্ত আর তাঁদের ভালোবাসা। তাই সংগীতের দশম বছরটা উদ্যাপন না করলেই নয়।
২০০৫ সালে গানের দুনিয়ায় অভিষেক হয় রিয়ানার। চলতি বছর যে এই জগতে তাঁর দশম বার্ষিকী, তা মোটেও ভুলে যাবেন না তিনি। এমনটাই বললেন এক সাক্ষাৎকারে। রিয়ানা জানালেন, গানের দশম বার্ষিকী উদ্যাপনের জন্য তাঁর মাথায় অনেক পরিকল্পনাই ঘুরপাক খাচ্ছে। কিন্তু সেগুলো কী, এখনই জানাচ্ছেন না তা। জানার জন্য অপেক্ষা করতে বললেন ভক্তদের। বিলবোর্ড।