রুনায় মাতবে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা ও ভারতীয় গায়ক কেকে। ছবি: প্রথম আলো
রুনা লায়লা ও ভারতীয় গায়ক কেকে। ছবি: প্রথম আলো

আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা সাতটায় শুরু হবে সেলিব্রেশন অব মিউজিক। রুনা লায়লার সংগীতজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন। এ অনুষ্ঠান আজ সরাসরি প্রচার করবে আরটিভি। মূল আসরের আগে গতকাল এই অনুষ্ঠানের আয়োজকেরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন রুনা লায়লা ও ভারতীয় গায়ক কেকে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার ফাঁকে ক্যামেরায় বন্দী হলেন দুই সংগীত তারকা