রুমির পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেফিন রুমি
আরেফিন রুমি

ঈদ উপলক্ষে ভক্তদের কিছু না কিছু উপহার দিচ্ছেন প্রত্যেক শিল্পী। কণ্ঠশিল্পী আরেফিন রুমিও দিলেন—গাইলেন একটি গান। ‘পাখি’ নামের এ গানটি ভক্তদের জন্য রুমির ঈদ উপহার। এ সপ্তাহেই বেশ কয়েকটি মাধ্যমে শোনা যাবে ‘পাখি’ গানটি অডিও।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন রুমি। ‘পাখি’ গানটি নিয়ে তিনি বলেছেন, ‘প্রতি ঈদে একাধিক গান করি। এবারও সুযোগ ছিল। বিশেষ কারণে করা হয়নি। “পাখি” একটা বিশেষ কাজ।’ গানের কথা লিখেছেন জনি হক, প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক।
প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আসিফ ইকবাল জানিয়েছেন, ‘পাখি’ গানে পাওয়া যাবে নতুন এক আরেফিন রুমিকে। তিনি নিজেকে অনেক ভেঙেছেন। ‘পাখি’ গানে নিজের সেরা কাজটা দিয়েছেন তিনি। ঈদের পর তৈরি হবে গানটির ভিডিও।