রোহিঙ্গাদের নিয়ে প্রায়শূন্যর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায়শূন্য ব্যান্ডের সদস্যরা। ছবি: প্রথম আলো
প্রায়শূন্য ব্যান্ডের সদস্যরা। ছবি: প্রথম আলো

‘চলুন এক চোখে দেখি’ শিরোনামে রোহিঙ্গা সংকট নিয়ে গাইল ব্যান্ড প্রায়শূন্য। গানটি ইতিমধ্যে নিজেদের ফেসবুক পেজে আপলোড করেছে দলটি।

গানের কথা লিখেছেন ফয়সল নোই, সুর করেছেন রাজু বামাচারী। গানটি নিয়ে ব্যান্ডের গিটারিস্ট ও ব্যান্ড লিডার রাজু জানান, ‘আমরা তাদের সুদীর্ঘ সময়ের ঐতিহাসিক সমস্যা, তাঁদের দুঃসহ জীবনযাপনের ধারাবাহিক বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আসলে একটি গানে সেসব তুলে ধরা খুব সহজ কাজ নয়। তাদের মানবেতর জীবনের কথা গানের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছি।’

প্রায়শূন্য ব্যান্ডের ‘রোহিঙ্গা’ গানে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল মঞ্জুর। ফেসবুক পেজ ছাড়াও শিগগিরই অন্য মাধ্যমে প্রকাশের পরিকল্পনার কথা জানালেন দলের সদস্যরা। গানটি শোনা যাবে fb/pryshunnoband পেজ থেকে।