লক্ষ্য এক ডজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

ম্যাডক্স দিয়ে শুরু। আপাতত যে যাত্রা থেমেছে যমজ নক্স আর ভিভিয়েনে। মাঝে আছে প্যাক্স, জাহারা ও শিলো। গুনে গুনে আধা ডজন সন্তান ব্র্যাঞ্জেলিনা জুটির। তবে ব্র্যাড পিটের খুব ইচ্ছা ছিল সংখ্যাটা এক ডজনে নিয়ে যাওয়ার। বড় পরিবারই নাকি সুখী পরিবার! কিন্তু এই ছয়জনের ‘অত্যাচারে’ সেই পরিকল্পনা বাদ দিতে হয়েছে পিটকে।
দুই সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ব্র্যাঞ্জেলিনা জুটির ছবি বাই দ্য সি। এ ছবিতে দাম্পত্য জীবনের সুখ পুনরাবিষ্কারের গল্প দেখিয়েছেন দুজনে। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সুখের সংসার গড়ে তোলা পিট মনে করেন, সংসারের বন্ধনে জোড় হিসেবে কাজ করে সন্তানেরা। ঘরভর্তি কাচ্চাবাচ্চার তাই ভীষণ শখ দুজনেরই।
পিট বলেছেন, ‘শুনুন, আমি আর অ্যাঞ্জি ঠিক করেছিলাম এক ডজন সন্তান নেব। তবে ছয়ের পরেই পরিকল্পনা গোটাতে হয়। কারণ, এই ছয়জন দিয়েই যেন ঘর ভালোবাসায় ভরে গিয়েছিল, একই সঙ্গে হরদম চুলোচুলি-মারামারি, নালিশের পর নালিশ, সবার দাঁত মেজে দেওয়া, যত্নআত্তি...সব মিলিয়ে এ এক বিশাল শোরগোল, সব সময় হই-হট্টগোল। তবে সবচেয়ে বেশি যেটা হয়েছে, প্রচুর প্রচুর আনন্দ!’ টেলিগ্রাফ।