লতা মঙ্গেশকর পাচ্ছেন বঙ্গবিভূষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতসম্রাজ্ঞী, ভারতরত্ন লতা মঙ্গেশকরকে এ বছরে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হচ্ছে। গতকাল শনিবার রাজ্য সচিবালয়ে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পর মুখ্যমন্ত্রী নিজে মুম্বাইতে গিয়ে লতা মঙ্গেশকরের হাতে তুলে দেবেন এই সম্মান। এর আগে একইভাবে বেঙ্গালুরুতে গিয়ে সংগীতশিল্পী মান্না দের হাতে একই সম্মান তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকর ৮৮ বছরে পা দেবেন। তার আগেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা দিলেন। ২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন পেয়েছিলেন। ১৯৮৯ সালে পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার।