লতার বাসায় রুনা

: কেমন আছেন?
: ভালো।
: আপনার ফোনটা বন্ধ পাচ্ছি। তাই ভাইবারের মাধ্যমে যোগাযোগ করেছি।
: আমি তো দেশের বাইরে। মুম্বাই এসেছি।
: হঠাৎ মুম্বাই?
: ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ নিয়ে সংবাদ সম্মেলন হবে। এখানে থাকব।
: কবে হবে?
: কাল (বুধবার)।
: তাহলে এখন একটু ফ্রি আছেন?
: না না, তৈরি হচ্ছি। বাইরে যেতে হবে।
: জরুরি কোনো কাজ?
: লতাজি (লতা মুঙ্গেশকর) তাঁর বাসায় রাতের খাবার খাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন। সেখানে যাচ্ছি। অনেক দিন পর তাঁর সঙ্গে দেখা হবে। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।

গত মঙ্গলবার বিকেলে কথা হলো বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে। তখন তিনি ছিলেন ভারতের মুম্বাইতে। সন্ধ্যায় দেখা করেছেন লতা মুঙ্গেশকরের সঙ্গে। শুভেচ্ছা বিনিময় আর রাতের খাবার খাওয়ার পর তাঁরা একসঙ্গে ছবি তুলেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঊষা মুঙ্গেশকর। পরে দুটি ছবি ফেসবুকে দিয়েছেন রুনা লায়লা।