লতার স্মরণ 'কিশোরদা'কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর কুমারের সঙ্গে তোলা এই ছবিগুলো টুইটারে পোস্ট করেছেন লতা মুঙ্গেশকর।
কিশোর কুমারের সঙ্গে তোলা এই ছবিগুলো টুইটারে পোস্ট করেছেন লতা মুঙ্গেশকর।

হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত গায়ক ও অভিনেতা কিশোর কুমারের ৮৬তম জন্মদিন আজ ৪ জুলাই। বিশেষ দিনটিতে প্রয়াত এ শিল্পীকে স্মরণ করলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর। কিশোর কুমারকে বিরল প্রতিভা উল্লেখ করে তাঁর মতো শিল্পী আর কখনোই হবে না বলে মন্তব্য করেন লতা।
জন্মদিনে কিশোর কুমারকে স্মরণ করে তাঁর সঙ্গে তোলা কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেন লতা। এ ছাড়া এক বার্তায় লতা লেখেন, ‘নমস্কার। আজ আমাদের সবার প্রিয় গায়ক, সংগীতজ্ঞ, কবি, লেখক, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার কিশোর দা’র ৮৬তম জন্মজয়ন্তী। এমন শিল্পী না আগে কখনো ছিল, না আছে, না হবে। তাঁর মতো শিল্পীকে আমি প্রণাম করি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
লতা ও কিশোরের কণ্ঠে গাওয়া অসংখ্য গান দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তাঁদের দ্বৈতকণ্ঠে গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘তুম আ গ্যয়ে হো নুর আ গ্যয়া হ্যায়’, ‘তেরে বিনা জিন্দেগি’, ‘হোলি কে দিন’, ‘ভুল গ্যয়া সব কুছ, ‘ওয়াদা কারো নাহি ছোড়দোগে মেরে সাথ’ এবং ‘ভিগি ভিগি রাতো মে’।
টুইটার বার্তার পাশাপাশি কিশোর কুমারের সঙ্গে গাওয়া একটি গানের লিঙ্কও পোস্ট করেন লতা।
গানটি শুনতে এই লিঙ্কে ক্লিক করুন