প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি প্রকাশিত হয়েছে তাহমিনা আফরিনের প্রথম একক অ্যালবাম হৃদয়পুরে বৃষ্টি। অ্যালবামের চারটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন লাকী আখান্দ্। বাকি তিন গানের সুরকার কলকাতার সৌতির সেন।
২১ মে বিশ্বসাহিত্য কেন্দ্রে অ্যালবামটির মোড়ক উন্মোচনে প্রধান অতিথি ছিলেন শেখ সাদী খান। অতিথিদের মধ্যে আরও ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক আসাদ মান্নান, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম, কবি ও সাংবাদিক নাসির আহমেদ, খুরশীদ আনোয়ার, গীতিকার শফিক তুহিন প্রমুখ। তাহমিনা আফরিন বাংলাদেশ বেতার ও টেলিভিশনেও গান করেন।