মিউজিক স্টেশনে লাকী আখান্দের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দ্
সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দ্

সদ্যপ্রয়াত সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দের গান নিয়ে আয়োজন করা হয়েছে এবারের মিউজিক স্টেশন। আর টিভির এ অনুষ্ঠানটির এ পর্বের নামকরণ করা হয়েছে ‘লাকী আখান্দ্ ট্রিবিউট মিউজিক স্টেশন’। অনুষ্ঠানে গান করবেন আরিফ ও সম্রাট। শুধু তা-ই নয়, অনুষ্ঠানটির উপস্থাপক দিঠি আনোয়ারও গাইবেন লাকী আখান্দের গান।

অনুষ্ঠানটির প্রযোজক শিবলী জিয়া জানান, সংগীতশিল্পীদের সঙ্গে ফোনে কথাও বলতে পারবেন দর্শকেরা। সরাসরি এ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে কাল বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে।