লিয়াকত আলী গাইবেন ভূপেনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূপেন হাজারিকা ও লিয়াকত আলী
ভূপেন হাজারিকা ও লিয়াকত আলী

কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকার পঞ্চম মৃত্যুবার্ষিকী কাল শনিবার। এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে সংগীতসন্ধ্যা ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’। এ অনুষ্ঠানে গান শোনাবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
‘আমি এক যাযাবর’, ‘মানুষ মানুষের জন্য’, ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’, ‘আয় আয় ছুটে আয় সজাগ জনতা’, ‘চোখ ছল ছল করে ওগো মা’, ‘শরতবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে’, ‘মোরা যাত্রী একই তরণীর’ ও ‘উই আর ইন দ্য সেম বোট ব্রাদার’সহ বেশ কিছু গান শোনাবেন লিয়াকত আলী।
ভূপেন হাজারিকার ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত ভূপেন হাজারিকার গানের কর্মশালায় অংশ নিয়েছিলেন প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী। তাঁদের মধ্যে থেকে বাছাই করা ২৫ জন শিল্পী ও ঢাকা সাংস্কৃতিক দলও আগামীকালের সংগীতানুষ্ঠানে গান করবেন।