লিয়াম-মাইলির 'ভুয়া' খবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলি সাইরাস ও লিয়াম হেমসওয়ার্থ
মাইলি সাইরাস ও লিয়াম হেমসওয়ার্থ

মার্কিন সংগীত তারকা মাইলি সাইরাস ও অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁদের ঘিরে নানা খবর চাউর হচ্ছে। বিয়ের দিনক্ষণ ঠিক না হলেও কিছু কিছু গণমাধ্যম খবর দিচ্ছে যে মাইলি নাকি লিয়ামের সন্তানের মা হতে যাচ্ছেন। একটি অনলাইন সংবাদমাধ্যম তো রীতিমতো যমজ সন্তানের খবর দিয়ে দিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, একটি সূত্র টেলিফোনে তাদের জানিয়েছে যে মাইলি লিয়ামের পরিবারে তাঁর ভাইয়ের দুই যমজ ছেলেসন্তান আছে। তাদের মাইলি খুব পছন্দ করেন এবং নিজের জন্যও এমন যমজ সন্তান চান তিনি। আর এ জন্য তিনি মাদক ছেড়েছেন, নিচ্ছেন বিশেষ চিকিৎসা।

কিন্তু অনলাইন পত্রিকা ‘গসিপ কপ’ এই খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিচ্ছে। মাইলির এক ঘনিষ্ঠ সূত্র গসিপ কপকে বলেছে, এই খবর ‘পুরোপুরি ভুয়া’। সুস্থ থাকার জন্য মাদক ছেড়েছেন মাইলি লিয়াম। এ ব্যাপারে গসিপ কপ প্রমাণ হিসেবে মাইলির একটি পুরোনো সাক্ষাৎকারের বক্তব্য তুলে ধরে; যেখানে মাইলি বলেছিলেন, ‘আমি একদম পরিষ্কার থাকতে চাই।’ আর তিনি এ-ও বলেছিলেন যে বাচ্চাকাচ্চা খুব একটা পছন্দ নয় তাঁর।