লুকিয়ে মেহজাবিনের ছবি আঁকেন সাজ্জাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউজিক ভিডিওর দৃশ্যে মেহজাবিন ও ইরফান সাজ্জাদ
মিউজিক ভিডিওর দৃশ্যে মেহজাবিন ও ইরফান সাজ্জাদ

‘আমি লুকিয়ে লুকিয়ে মেহজাবিনের ছবি আঁকি। আঁকা শেষ হওয়ার পর পেছন ফিরে চমকে উঠি । এভাবেই নতুন গানের ভিডিওর গল্প বললেন ইরফান সাজ্জাদ।

‘কথা দাও তুমি থাকবে পাশে’ শিরোনামের গানটি গেয়েছেন কনা ও ইমরান। এই গানের ভিডিওতে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদকে চিত্রশিল্পী হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর ছবি আঁকার জন্য সাজ্জাদ গ্রামে গেলে দেখা হয় মেহজাবিনের সঙ্গে। এরপর নানাভাবে গানের ভিডিওর গল্প এগিয়ে যায়।
ইরফান সাজ্জাদ ও মেহজাবিন অভিনীত এই গানের ভিডিওর শুটিং শেষ হয়েছে গত বুধবার। মানিকগঞ্জের একটি গ্রামে চিত্রায়িত এই গানের ভিডিওটি পরিচালনা করেন মাবরুর রশীদ।
‘কথা দাও তুমি থাকবে পাশে’ গানটি কনার একক অ্যালবাম ‘রিদমিক কনা’তে প্রকাশ পেয়েছিল। গানটি লিখেছেন জনি হক। গানের ভিডিও প্রসঙ্গে ইরফান বলেন, ‘অনেক দিন পর একটা সুন্দর গানের মিউজিক ভিডিওটি শুটিং করলাম। অদ্ভুত একটি অভিজ্ঞতা হলো।’ গানটি আগামী পয়লা বৈশাখে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে ইউটিউবে প্রকাশ পাবে।