লেডি গাগার সংসারে নতুন পোষ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেডি গাগা
লেডি গাগা

অনেকেই ভাবতে পারেন সংগীতশিল্পী লেডি গাগা তো বিয়েই করেননি! তাহলে তাঁর সংসারের এই নতুন পোষ্য সদস্যটি আবার কে? সম্প্রতি বিশেষ একটি উপহার পেয়েছেন সংগীতশিল্পী লেডি গাগা। এই উপহারটি তিনি পেয়েছেন তাঁর গানের রেকর্ডিং প্রতিষ্ঠান ইন্টারস্কোপের তরফ থেকে। কিন্তু কি এই উপহার? উপহারটি অসাধারণ। সুন্দর ধবধবে সাদা রঙের একটি ঘোড়া উপহার পেয়েছেন এই সংগীতশিল্পী।

উপহার পাওয়া ঘোড়াটির সঙ্গে সংগীতশিল্পী লেডি গাগা
উপহার পাওয়া ঘোড়াটির সঙ্গে সংগীতশিল্পী লেডি গাগা

এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে লেডি গাগা লিখেছেন, আজ আমার ঘরের দরজায় ঠিক যেন স্বর্গ থেকে নেমে আসা এক সাদা দেবদূত এসে পৌঁছেছে। লেডি গাগা আরও লিখেছেন, এ যেন সেই পুরোনো দিনের কথা মনে পড়ার অনুভূতি।
ইন্টারস্কোপের জন জ্যানিক ও স্টিভ বারম্যানসহ এই প্রতিষ্ঠানের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লেডি গাগা আরও লিখেছেন, তিনি এই ঘোড়াটিতে চড়বেন, এর যত্ন নেবেন আর সব সময় ভালোবাসবেন।
উপহার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত গাগা লিখেছেন, ‘আমি অত্যন্ত বিস্মিত হয়েছি।’

ইনস্টাগ্রামে লেডি গাগা উপহার পাওয়া এই ঘোড়াটির ছবি পোস্ট করেছেন। টিএমজি। এনডিটিভি। মিড-ডে।