লোকগানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর নিয়মিত বাংলা গানের আসর ‘স্টার মেলোডিজ’–এর এবারের আয়োজন লোকসংগীত নিয়ে। আগামীকাল সন্ধ্যা ছয়টায় রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে শোনা যাবে লালন, হাসন রাজা, রাধারমণ দত্ত, জসীমউদ্দীন, শচীন দেববর্মন, শাহ আবদুল করিমের গান।
গান শোনাবেন ইন্দ্রমোহন রাজবংশী, দীপ্তি রাজবংশী, ওয়াকিল আহাদ, নূরজাহান আলিম ও বিউটি। যন্ত্রসংগীত পরিবেশন করবেন অনুপম রায় ও তাঁর দল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাদিয়া আফরিন মল্লিক। অনুষ্ঠানটির আয়োজন সহযোগিতায় রয়েছে সীমান্তিক ক্রিয়েটিভ কনসার্ন। অনুষ্ঠানস্থলে থাকবে বাংলা নববর্ষ উপলক্ষে লোকজ শিল্পের প্রদর্শনী।