লোপা-ইলিয়াসের নতুন মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী লোপা ও ইলিয়াস
সংগীতশিল্পী লোপা ও ইলিয়াস

ঈদ সামনে রেখে নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করল সংগীতশিল্পী-সংবাদ উপস্থাপিকা লোপা হোসেইন ও সংগীতশিল্পী ইলিয়াস। দুজনের গাওয়া এই গানের শিরোনাম ‘প্রাণের চেয়ে বেশি’। দ্বৈত কণ্ঠের এ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মডেল ও অভিনয়শিল্পী চৈতী এবং সাইফ খান।
কদিন আগে রাজধানীর নিকেতন ও উত্তরার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির। নতুন এ গানটির কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম এবং সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। ভিডিওটাও নির্মাণ করেছেন জিয়া উদ্দিন আলম। এরই মধ্যে গানটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া শিগগিরই এটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।