শচীন দেববর্মণ সংগীত উত্সব শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের কালজয়ী সংগীতশিল্পী শচীন দেববর্মণ স্মরণে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা আয়োজন করেছে ৩ দিনের উৎসব। এতে থাকবে গানও ও শচীনের গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। আগামী ১১ নভেম্বর সন্ধ্যা ৬টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় সমাপনী দিনে ‘নৃত্যসন্ধ্যা’র উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিন দিনব্যাপী উৎসবের সভাপতিত্ব করবেন উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। উৎসবের তিন দিনই বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার সংগীত ও নৃত্যশিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন।