শফি মণ্ডলের কণ্ঠে ‘আর কি হবে মানব জনম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকগান নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে প্রথম আলো। সমকালীন শিল্পীদের জনপ্রিয় কিছু লোকগান নিয়ে ‘শেকড়ের গান’-এ শুক্রবার প্রকাশিত হচ্ছে শফি মণ্ডলের কণ্ঠে লালন সাঁইয়ের ‘আর কি হবে মানব জনম’ গানটি। কালজয়ী এ গান আজ রাত আটটায় প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও এবিসি রেডিওতে শোনা যাবে।
বাংলার চিরায়ত লোকগানের বিশাল ভান্ডার থেকে বাছাই করে ৫৫টি গান ভিডিওসহ প্রস্তুত করা হয়েছে শেকড়ের গানের জন্য। ডিজে রাহাতের পরিকল্পনা ও গোলাম রাব্বানীর সংগীতায়োজনে এই সময়ের ১৬ তরুণ পিয়ানোর সুরে গেয়েছেন গানগুলো। লোকগানের পাশাপাশি এ আয়োজনে থাকবে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত।

প্রতি শুক্রবার একটি শেকড়ের গান অবমুক্ত করবে প্রথম আলো। প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ছাড়াও গানগুলো দেখা যাবে ডিজে রাহাতের পেজ ও চ্যানেলে। হাতিল ফার্নিচার নিবেদিত শেকড়ের গান নির্মাণে সহযোগিতা করেছে ঐক্য ডটকম ডটবিডি।