শফি মণ্ডলের 'অধরা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া অঞ্চলের বাউল শফি মণ্ডলের আগে পরিচিতি ছিল গানের ওস্তাদ হিসেবে। এ সময়ের সালমা, বিউটিসহ অনেক জনপ্রিয় শিল্পীর গুরু তিনি। নিজেও গান করে আলাদা পরিচিত পেয়েছেন।
গুণী এ শিল্পী এবার করলেন নিজের গাওয়া গানের একক অ্যালবাম। শিরোনাম ‘অধরা’। তরুণ সংগীত পরিচালক আরফিন রুমির সংগীতায়োজনে এই অ্যালবামের সব কটি গানের কথা লিখেছেন কাওসার আহমেদ। অ্যালবামটিতে মোট ৮টি ফোক ধারার গান রয়েছে। অ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হলো, ‘কানা কি আর চিনে সোনা’, ‘আল্লাহ তোমায়’, ‘দেয় না ধরা মনোচোরা’, ‘বুকের ধন ও গুরু’, ‘তোমার চরন’ ইত্যাদি।
শফি মন্ডল জানান ঈদ উপলক্ষে অ্যালবামটি বাজারে ছাড়বে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। তিনি জানান, একজন তরুণ সংগীত পরিচালকের কাজ করার অভিজ্ঞতা নতুন। আশা করছি শ্রোতারা আনন্দ পাবেন গানগুলো শুনে।