শবনম আবেদী'র 'টিল সেপ্টেম্বর...ইন্তেজার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের একক অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের গান শোনাচ্ছেন শিল্পী কণ্ঠশিল্পী শবনম আবেদী ছবি প্রথম আলো
নিজের একক অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের গান শোনাচ্ছেন শিল্পী কণ্ঠশিল্পী শবনম আবেদী ছবি প্রথম আলো

ক্যালেন্ডারের পাতায় সেপ্টেম্বর মাস আসন্ন। তার আগেই গত সোমবার তরুণ কণ্ঠশিল্পী শবনম আবেদীর অডিও অ্যালবাম ‘টিল সেপ্টেম্বর...ইন্তেজার’। গতকাল সন্ধ্যায় সেগুনবাগিচার আখতার ইমাম মিলনায়তনে সরগম-লেজার ভিশনের আয়োজনে শিল্পীর একক অ্যালবাম এর মোড়ক উন্মোচন ও একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন কম্পট্রোলার ও অডিটর জেনারেল বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ, বিশিষ্ট সংগীতজ্ঞ আজাদ রহমান, প্রবীণ সংগীতজ্ঞ অনুপ ভট্টাচার্য, বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম ও সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন এবং লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী নিজ কন্ঠে সংগীত পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন। শিল্পী জানান, এটি তাঁর চতুর্থ একক অডিও অ্যালবাম। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায়। রাগভিত্তিক ও ক্ল্যাসিক্যাল ধাঁচের ৫টি গান রয়েছে এই অ্যালবামটিতে। যেসব শ্রোতারা রাগভিত্তিক গান পছন্দ করেন এবং শবনম আবেদীর চমৎকার গায়কি শ্রোতাদের মুগ্ধ করবে বলে জানান তিনি।