শাকিরার খেলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিরা
শাকিরা

ছেলে মিলানের আর খেলনা নিয়ে ভাবতে হবে না। না চাইতেই পূরণ হবে আবদার। মা শাকিরা নিজেই এবার বানাচ্ছেন শিশুদের খেলনা। খ্যাতনামা খেলনা নির্মাণকারী প্রতিষ্ঠান ফিশার প্রাইসের সঙ্গে মিলে ছয়টি নকশার খেলনা বানাচ্ছেন তিনি। পাশাপাশি শিশুর লালন-পালন নিয়ে তাঁর পরামর্শও পাওয়া যাবে ফিশার প্রাইস নির্মিত ওয়েবসিরিজে।
স্প্যানিশ ফুটবল তারকা পিকে আর শাকিরা এখন দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন। তাঁদের প্রথম সন্তান মিলানের বয়স এখন ২১ মাস। সূত্র: পিপল