শিল্পী মাহমুদুন্নবী স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী মাহমুদুন্নবী
শিল্পী মাহমুদুন্নবী

প্রয়াত শিল্পী মাহমুদুন্নবীর শিল্পী মাহমুদুন্নবীর ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত শিল্পী মাহমুদুন্নবী স্মরণে ৩১ ডিসেম্বর এক অনুষ্ঠানের আয়োজন করেছে একাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজ। এ বছরের শেষ দিন সন্ধ্যায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রয়াত সংগীতশিল্পী মাহমুদুন্নবীকে স্মরণ করা হবে। এই অনুষ্ঠানে গান করবেন শিল্পী শাহরিয়ার খালেদ।

মাহমুদুন্নবী স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান প্রসঙ্গে শাহরিয়ার খালেদ বলেছেন, ‘গত শতকের ষাট থেকে আশির দশক ছিল বাংলা আধুনিক গানের সোনালি যুগ। কথা, সুর আর গায়কির এক অসাধারণ মেলবন্ধন ছিল তখন। সেসময় অসংখ্য গান জনপ্রিয় হয়; যা আজও সমান জনপ্রিয়। তিনি বলেন, অবশ্য এর মধ্য থেকে অনেক গানই হারিয়ে যাচ্ছে। আমরা সেই গানগুলোকে শ্রোতাদের সামনে নতুন করে তুলে ধরছি।

শাহরিয়ার খালিদ বলেন, ‘শিল্পী মাহমুদুন্নবী সেই স্বর্ণালি সময়ের একজন উজ্জ্বল তারকা। এবার আমরা তাঁর গানের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাব।’
৩১ ডিসেম্বর সন্ধ্যায় বরেণ্য এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এরপর গান করবেন শাহরিয়ার খালেদ। ২২টি গান গাওয়ার জন্য প্রস্তুতি রাখছেন তিনি।
ষাটের দশকের অন্যতম কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর জন্মবার্ষিকী ১৬ ডিসেম্বর। আর ২০ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবস।