শিশু সাংবাদিকের মুখোমুখি কেটি পেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরির সাক্ষাৎকার নিয়েছে সাত বছর বয়সী পপি ব্রাউনি
কেটি পেরির সাক্ষাৎকার নিয়েছে সাত বছর বয়সী পপি ব্রাউনি

বড় তারকার সাক্ষাৎকার নিতে গেলে অনেক সময় ঝানু সাংবাদিকদেরও বুক ধড়ফড় করে। কিন্তু পপি ব্রাউনির সে বালাই ছিল না। এই ৭ বছর বয়সী শিশু হাসিমুখে মার্কিন সংগীত তারকা কেটি পেরির সাক্ষাৎকার নিয়েছে।

সম্প্রতি ডব্লিউ ম্যাগাজিনের হয়ে এই সাক্ষাৎকার নেয় পপি। কঠিন সব প্রশ্ন কেটির দিকে ছুড়ে দেয় সে। অন্য কোনো সাংবাদিক হলে কেটিকে হয়তো অপর সংগীত তারকা টেলর সুইফটের সঙ্গে দা-কুমড়া সম্পর্কের বিষয়ে প্রশ্ন করতেন। কিন্তু পপি এসবের ধারে না গিয়ে জানতে চেয়েছে রোলার-স্কেটিং আর হুলা হুপে কেটির দক্ষতার বিষয়ে। কেটি সম্বন্ধে যা ভক্তরা জানেন না বা কম জানেন, সেসব নিয়ে কথা বলেছে পপি।

কেটি পেরির সাক্ষাৎকার নিয়েছে সাত বছর বয়সী পপি ব্রাউনি
কেটি পেরির সাক্ষাৎকার নিয়েছে সাত বছর বয়সী পপি ব্রাউনি

ডব্লিউ ম্যাগাজিনের ফিচার পরিচালক অ্যালিক্স ব্রাউনির মেয়ে পপি নিউ ইয়র্ক শহরের ভিলেজ কমিউনিটি স্কুলের দ্বিতীয় গ্রেডে পড়ছে। পপিও গান গাইতে জানে। কেটির সাক্ষাৎকার নিতে গিয়ে দুজনে মিলে গাইল কেটির ‘ফায়ারওয়ার্কস’। ইয়াহু সেলিব্রিটি