শিশুদের জন্য গাইলেন ফাহমিদা নবী

জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী অসংখ্য প্রেমের গান ও দেশের গান গেয়েছেন। আর এবার গাইলেন শিশুদের জন্য। তবে ফাহমিদা নবীর এই গান শিশু নির্যাতনের বিরুদ্ধে। গানটির কথা, ‘সুন্দ্রাটিকি থেইকা মাদাইয়া/ লজ্জা ঢাকবা কী দিয়া/ নাগপুর থেকে নাইজেরিয়া/ করাচি থেকে ক্যালিফোর্নিয়া/ লজ্জা ঢাকবা কী দিয়া মানুষ/ লজ্জা ঢাকবা কী দিয়া।’
হাসান আহমেদের কথায় গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আবদিন্। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটিতে কণ্ঠ দিয়েছেন রনি, গীতিকার হাসান আহমেদ ও বেশ কয়েকজন শিশু।
এই গানসহ আরও দুটি গান নিয়ে বের হবে নতুন অ্যালবাম ‘ছোটরাও বড় কিছু হয়’। ১২ এপ্রিল আন্তর্জাতিক পথশিশু দিবসে প্রকাশ পাবে অ্যালবামটি।
গানগুলো প্রসঙ্গে অ্যালবামটির দুটি গানের গানের গীতিকার হাসান আহমেদ বলেন, ‘শিশু নির্যাতন চলছে বিশ্বজুড়ে। সময়ের প্রামাণ্যচিত্র গানটি। আমার বিশ্বাস, গানটি মানুষকে ভাবাবে তার পরিচয় সম্পর্কে।’
অ্যালবামের বাকি দুটি গানের শিরোনাম হলো ‘ছোটরাও বড় কিছু হয়’ এবং ‘হাতিরপুলে হাতি নাই’।