শীর্ষ দশে ৩০ বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ানা
রিয়ানা

২০ ফেব্রুয়ারি রিয়ানা পালন করলেন তাঁর ২৯তম জন্মদিন। কিন্তু সংখ্যার দিক থেকে বয়সের তুলনায় এ শিল্পীর রেকর্ডসংখ্যা এখন ২৯-এর চেয়েও বেশি। বিলবোর্ডের ১০০ গানের তালিকা তো তা-ই বলে। এ তালিকার শীর্ষ দশে পপ গায়িকা রিয়ানার গান এ পর্যন্ত ৩০ বারের মতো স্থান করে নিয়েছে।
এর আগে বিলবোর্ডের তালিকায় ৩০-এর কোটা পার হওয়ার রেকর্ডটি ছিল ম্যাডোনা ও বিটলস ব্যান্ডের দখলে। বিভিন্ন সময়ে বিটলসের গান ৩৪ বার ও ম্যাডোনার গান ৩৮ বার শীর্ষ দশে স্থান করে নেয়। এবার সে তালিকায় যুক্ত হলো রিয়ানার নাম। এ সপ্তাহে তালিকায় ৮ নম্বরে রিয়ানার ‘লাভ অন দ্য ব্রেইন’ গানটি চলে এলে এই রেকর্ড গড়েন তিনি।
২০০৫ সালে ‘মিউজিক অব দ্য সান’ অ্যালবামের ‘পন ডে রিপ্লে’ গান দিয়ে প্রথমবারের মতো বিলবোর্ডের শীর্ষ দশে স্থান পেয়েছিলেন রিয়ানা। লস অ্যাঞ্জেলেস টাইমস।