শুটিং-মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিং–মুহূর্ত
শুটিং–মুহূর্ত

সংগীতশিল্পী কনার সঙ্গে গান গাইলেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচারের জন্য তৈরি ‘ধন্যবাদ’ অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে এই দুজনকে। তাঁরা গাইবেন ‘আনচান আনচান করে’ শিরোনামের একটি গান। গানটির সুর ও সংগীত রাজন সাহার। ঈদের এই অনুষ্ঠানের প্রযোজক ও পরিচালক লবী রহমান। ঈদের পরদিন এটি দেখানো হবে। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে তাঁদের নিয়ে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ হয়।