শুটিং-মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

ঢাকার এফডিসির ঝরনা স্পটের সামনে একটি রংচঙে বাস দাঁড় করানো। সামনে মানুষের জটলা। ভিড়ই বলে দিচ্ছে সেখানে চলছে শুটিং। সংগীতশিল্পী মমতাজের গাওয়া ‘লোকাল বাস’ গানের ভিডিওর দৃশ্য ধারণ চলছিল সেখানে। লুৎফর হাসান ও গোলাম রব্বানীর লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম। গতকাল শনিবার শুটিংয়ে অংশ নেন গানের তিন শিল্পী মমতাজ, প্রীতম ও সাফায়েত। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে অভিনয়শিল্পী টয়া, সৌমিক ও সংগীতশিল্পী অদিতকে। পরিচালনা করেছেন তানিম রহমান।গানচিল-এর ব্যানারে নির্মিত এই গানের ভিডিওটি শিগগিরই ইউটিউব ও বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশিত হবে।