শুধু একজনের জন্য কনসার্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একাডেমি অব মিউজিকে সংগীত পরিবেশন করছেন বব ডিলান
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একাডেমি অব মিউজিকে সংগীত পরিবেশন করছেন বব ডিলান

কনসার্ট মানেই হাজার হাজার শ্রোতা। আর সেটা যদি হয় বব ডিলানের কনসার্ট, শ্রোতার সংখ্যাটা লাখেও পৌঁছাতে পারে বৈকি। কিন্তু ভেবে দেখুন তো, বব ডিলান কনসার্টে গাইছেন, অথচ শ্রোতা মাত্র একজন! গত রোববার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একাডেমি অব মিউজিকে এমনই একটা কনসার্ট হয়ে গেল। যেখানে মঞ্চে গাইলেন ডিলান। অথচ দর্শকসারিতে ছিলেন মাত্র একজন!
নিজের সোনালি দিনগুলো এই সংগীত কিংবদন্তি পেছনে ফেলে এসেছেন সেই কবে। তাই বলে সেটা এমনই ভাটার টান নয় যে দর্শক মাত্র থাকবে একজন। না, আসল ঘটনা তা নয়। একটি পরীক্ষামূলক প্রকল্পের অংশ হিসেবে কনসার্টটি আয়োজনই করা হয়েছিল একজনের জন্য। আর সেই বিশেষ ভাগ্যবান দর্শক হলেন সুইডিশ টিভি ব্যক্তিত্ব ফ্রেডরিক উইকিংসন। একাই ডিলানের কনসার্ট দেখার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, কনসার্টের আগে এতটাই ঘাবড়ে গিয়েছিলেন, গলা দিয়ে খাবারই নামছিল না তাঁর! এএফপি।

ইনিই সেই একমাত্র সৌভাগ্যবান দর্শক
ইনিই সেই একমাত্র সৌভাগ্যবান দর্শক