শুধু পিয়ানোয় রবীন্দ্রনাথের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ঝর চৌধুরী ও সিঁথি সাহা
নির্ঝর চৌধুরী ও সিঁথি সাহা

বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস কেন্দ্র করে রাজধানীর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়েছে। এ মধ্যে ‘রাবিন্দ্রিক’ অ্যালবামটিকে ব্যতিক্রম বলতেই হয়। এই অ্যালবামের বিশেষত্ব হলো, সাতটি রবীন্দ্রসংগীতের বাদ্যযন্ত্র হিসেবে শুধু পিয়ানো ব্যবহার করা হয়েছে। দ্বৈত গানের এই অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী ও সিঁথি সাহা। অ্যালবামের গানগুলোর সংগীতায়োজনে করেছেন রোকন ইমন। অ্যালবামটি বাজারে এনেছে ঈগল মিউজিক।

গায়িকা সিঁথি সাহা ষষ্ঠ সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বিজয়ী। গান করেছেন কলকাতায় কয়েকটি ছবিতেও। এটি তাঁর ষষ্ঠ অ্যালবাম। গত বছর ‘মনবালিকা’ শিরোনামে তাঁর একটি আধুনিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিল। নির্ঝর চৌধুরীর সঙ্গে এটা তাঁর প্রথম অ্যালবাম।

ছায়ানটের সাবেক শিক্ষার্থী নির্ঝর চৌধুরী ২০০০ সাল থেকে ছায়ানটে রবীন্দ্রসংগীত বিভাগে শিক্ষকতা করছেন। রবীন্দ্রসংগীতের পাশাপাশি তিনি শাস্ত্রীয় সংগীতেও দীর্ঘদিন তালিম নিয়েছেন। উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় বিভিন্ন ঘরানার পাশাপাশি তিনি কর্ণাটকি ঘরানা নিয়েও কাজ করছেন দীর্ঘদিন ধরে। নির্ঝর ২০০৫ সালে শাস্ত্রীয় সংগীত বিভাগে জাতীয় পর্যায়ের সেরার পুরস্কার অর্জন করেন।