শুভ্রার একক গানের সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ্রা দেবনাথ
শুভ্রা দেবনাথ

শুভ্রার একক গানের সন্ধ্যা শুক্রবার। রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে সন্ধ্যা ছয়টা থেকে রবীন্দ্রসংগীত শোনাবেন তিনি। আমৃত্যু বাংলা গানের সঙ্গেই থাকতে চান এই শিল্পী।
ইতিমধ্যে দুটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে শুভ্রা দেবনাথের। শৈশব তাঁর সংগীতে হাতেখড়ি। প্রথম গানের তালিম নেন সংগীতশিল্পী দিলীপ দাসের কাছে। তাঁর শিক্ষক ছিলেন মুরাদ আলী, লিলি ইসলাম, সাদি মহম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যা। সারা জীবন রবীন্দ্রসংগীতকে হৃদয়ে লালন করাই তাঁর ব্রত।
শুভ্রা দেবনাথ পেশায় শিক্ষক। দেশ ও দেশের বাইরে মঞ্চে গান করেন তিনি। মিসর, তুরস্ক ও নেপাল থেকে বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এই শিল্পী।