শেকটার-এর 'অফিশিয়াল আর্টিস্ট' সাজ্জাদ আরেফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজ্জাদ আরেফিন
সাজ্জাদ আরেফিন

সাজ্জাদ বলেন, ‘বছরখানেক আগে আমি শেকটারের অফিশিয়াল আর্টিস্ট হওয়ার জন্য আবেদন করি। এটা লম্বা একটা প্রক্রিয়া ছিল। গত বছর অপারেশন অ্যাংরিমেশিন নামে একটি গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবাম বের করি। অফিশিয়াল আর্টিস্ট হতে ওটা বেশ ভূমিকা রেখেছে।’ ১৯৯৪ সালে গিটারে হাতেখড়ি সাজ্জাদ আরেফিনের। বাজিয়েছেন ওয়ারফেজ, মেটাল মেজ ব্যান্ডের সঙ্গে। এবিসি রেডিওতে ‘গিটার নেভার লাইস’ নামে গিটার শেখানোর একটি নিয়মিত অনুষ্ঠান করতেন তিনি। এ ছাড়া তিনি আন্তর্জাতিক ব্র্যান্ড ব্ল্যাকস্টার অ্যামপ্লিফিকেশনেরও অফিশিয়াল আর্টিস্ট।