শেখ কামাল সরণিতে বেজে উঠবে এসরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম প্রাণের খেলা
বছরের প্রথম প্রাণের খেলা

ধানমন্ডির শেখ কামাল সরণির ২৭ নম্বর রাস্তা। সেখানকার ৪২ নম্বর বাড়িটাই বেঙ্গল শিল্পালয়। বুধবার সন্ধ্যায় সেখানে বেজে উঠবে এসরাজ। এই যন্ত্রে যাদের নেশা আছে, তাঁরা ইউটিউব কিংবা ঘরের নিজস্ব সিডি প্লেয়ার বা কম্পিউটারে নিয়ম করে এর বাজনা শোনেন। কিন্তু শিল্পীর মুখোমুখি আসন পেতে বসে এসরাজ শোনার যে মাহাত্ম্য, সেটা কিন্তু এক বিরল সুযোগ। সেই সুযোগটা হাতছাড়া করতে না চাইলে সময়মতো পৌঁছে যেতে পারেন। কেননা, সমঝদার ভক্ত-শ্রোতাদের জন্য বেঙ্গলের ‘প্রাণের খেলা’ অনুষ্ঠানটি উন্মুক্ত।

নিয়মিত ‘প্রাণের খেলা’র আয়োজন করে আসছে বেঙ্গল ফাউন্ডেশন। এ বছরের প্রথম ‘প্রাণের খেলা’ অনুষ্ঠিত হবে আগামী ৬ জানুয়ারি। এই আয়োজনের সন্ধ্যায় এসরাজ বাজাবেন অশোক কুমার সরকার। তিনি বাজানো শেষ করলে গান শোনাবেন রবীন্দ্রসংগীত শিল্পী লাইসা আহমদ লিসা। মঞ্চে নিয়মিত তাঁকে গাইতে শোনা এক আনন্দময় অভিজ্ঞতা। ছায়ানটের এই শিক্ষককে নিয়মিত টেলিভিশনে গাইতে দেখা যায়। মুখোমুখি তাঁর গান শুনতে নিশ্চয়ই ভালো লাগবে সবার।