শেষ হলো ছায়ানটের নজরুল উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো ছায়ানটের দুই দিনের নজরুল-উৎসব। শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে আয়োজনের দ্বিতীয় দিনের শুরুতেই ‘অম্বরে মেঘ-মৃদঙ বাজে’ সম্মেলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে ছায়ানটের শিল্পীরা। কথনে অংশ নেন প্রাবন্ধিক মফিদুল হক।
অনুষ্ঠানে ছায়ানটের পাশাপাশি নজরুল ইন্সটিটিউটের শিল্পীরাও সম্মেলক গানে অংশ নেয়। একক সঙ্গীত পরিবেশন করেন প্রিয়ন্ত দেব, জান্নাতুল ফেরদৌস সামান্থা, মঈদুল ইসলাম, নাশিদ কামাল, স্বর্ণা নাগ, খালিদ হোসেন, ইয়াকুব আলী খান, ইয়াসমিন মুশতারি, খায়রুল আনাম, সৈয়দা সনজিদা জোহরা, অলোক সেন, আফসানা রুনা, শামীমা পারভীন, ছন্দা চক্রবর্তী, শুক্লা পাল, কানিজ হুসনা আহম্মদী, লায়েকা বশির, রেজওয়ানুল হক, দিদারুল করিম ও মোহিত খান। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যাপাধ্যায় ও লিয়াকত খান।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।