শোনা যাক শিল্পীর প্রিয় গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ সময় শ্রোতারাই অনুরোধ করেন, শিল্পীরা শোনান গান। এবার শোনা যাবে নতুন প্রজন্মের কয়েকজন শিল্পীর নিজের পছন্দের কিছু গান। গান শোনানোর এই আসর ‘শিল্পীর প্রিয় গান আনপ্লাগড’-এর আয়োজন করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর স্টার মেলোডিজ।
নিয়মিত ব্যতিক্রম ধারণানির্ভর গানের আসর করে আসছে স্টার মেলোডিজ। এবারের আয়োজন-ভাবনা—তরুণ প্রজন্মের শিল্পীদের পছন্দের কালজয়ী গানগুলোকে জানা। অনুষ্ঠানটির সমন্বয়ক সাদিয়া আফরিন মল্লিক বলেন, ‘কালজয়ী গানগুলো হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের শিল্পীরা সেগুলোর মধ্যে থেকে কোন গানগুলোর চর্চা করছেন, সেটা জানা প্রয়োজন। তা ছাড়া শ্রোতা ও শিল্পীদের পছন্দের ফারাকটাও জেনে নেওয়া যাবে এই আয়োজনে।’
কাল শনিবার সন্ধ্যা ছয়টায় ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ মিলনায়তনের এই অনুষ্ঠানে নিজেদের পছন্দের গান শোনাবেন রুমানা ইসলাম, তানভীর আলম, অনুপমা মুক্তি, পৃথ্বীরাজ ও ঋতুরাজ।