শোক দিবসের নতুন গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ বেতারে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর স্মরণে গান’। এই অনুষ্ঠানে ‘আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে সারাক্ষণ’ গানটি গেয়েছেন ঐশিকা নদী। গানটি লিখেছেন কবি আখতার হুসেন এবং সুর করেছেন শাহীন সরদার।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গান করেন ঐশিকা। বাংলা ভাষার বিখ্যাত বেশ কিছু কবিতা নিয়ে ২০১০ সালে প্রকাশিত হয়েছিল ঐশিকার প্রথম গানের অ্যালবাম কবিতার গান। ১০ জন কবির কবিতা নিয়ে সেই অ্যালবামের গানগুলোরও সুর করেছিলেন শাহীন সরদার।
সুরকার জানান, শোক দিবস উপলক্ষে আজ রাত পৌনে ১০টায় দেশ টিভির সরাসরি অনুষ্ঠানেও ঐশিকার এই গানটি শোনা যাবে। অনুষ্ঠানে আরও গাইবেন তিমির নন্দী এবং আবৃত্তি করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।