শ্যামল মিত্রকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ নভেম্বর বাংলা গানের প্রখ্যাত শিল্পী ও সংগীত পরিচালক শ্যামল মিত্রের ২৮তম মৃত্যুবার্ষিকী। আজ তাঁকে গানে গানে স্মরণ করবেন তিমির নন্দী। আজ রাতে একুশে টেলিভিশনের ‘ফোনোলাইভ স্টুডিও কনসার্ট’ অনুষ্ঠানে গান গাইবেন তিনি। সাড়ে তিন ঘণ্টার এই অনুষ্ঠানে শ্যামল মিত্রের গাওয়া ১৮টি গান গাওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি।
তিমির নন্দী বললেন, ‘ছোটবেলা থেকে আমি শ্যামল মিত্রের গান করছি। তাঁকে আমি গুরু মনে করি। তাঁর গান নিয়ে শ্রোতাদের সামনে আসছি। এই ব্যাপারটা আমার জন্য অনেক আনন্দের। শ্যামল মিত্রের গানগুলো এ দেশের অনেক শ্রোতা শুনেছেন। তাঁর গান সঠিকভাবে গাওয়া আমার জন্য বড় চ্যালেঞ্জ।’