শ্রীজাত'র সুরে মির্জা গালিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীজাত (তাঁর ফেসবুক পেজ থেকে নেওয়া)
শ্রীজাত (তাঁর ফেসবুক পেজ থেকে নেওয়া)

তোমার কবিতা যায় বড় বড় মানুষের হাতে
তোমার কবিতা বলে ছোট ছোট মানুষের কথা
তোমার কবিতা পড়ে মাঝারি মাপের কিছু লোক-
যাদের সহায় নিরবতা।
কবিতাটি লিখেছেন শ্রীজাত। অল্প কিছু শব্দ দিয়ে তিনি পাঠককে নিয়ে যান অন্য এক জগতে। শক্তিমান এই কবি এখন শুধু কবি পরিচয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি।
ভারতের পশ্চিমবঙ্গে তাঁর কবিতার ভক্তের সংখ্যা কম নয়। বাংলাদেশেও তাঁর কবিতার অনুরাগী পাঠক অনেক। ইদানীং যারা কবিতা লিখছেন, তাদের মধ্যে শ্রীজাতকে রাখা হয় উপরের দিকেই। কেউ যদি বলেন কবি শঙ্খ ঘোষের কাছ থেকে কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছেন, তাতে শ্রীজাত খুশীই হন। মেনে নেন। তবে অনুপ্রেরণাই, ভাষাটা নিজের।
এ কথা অনেকেরই জানা, এই কবি গীতিকার হয়েছেন। তাঁর লেখা গান সুর ছড়িয়েছে ইথারে। কিন্তু তাতে থেমে থাকার পাত্র নন তিনি। এবার তিনি সুর দিচ্ছেন মির্জা গালিবের গজলে। গজলগুলি গাইবেন শুভমিতা।
মির্জা গালিব পড়তে পড়তেই শ্রীজাত’র হঠাৎ মনে হয়, গজলগুলো বাংলায় অনুবাদ করে তাতে সুর দিলে কেমন হয়? এই গজল গাওয়ার জন্য তিনি প্রস্তাব দেন শুভমিতাকে।
তাহলে কি কবিতা থেকে দূরে সরে যাচ্ছেন শ্রীজাত? কবি সেটা মানলেন না। বরং বললেন, এই বছরেই সবচেয়ে বেশি কবিতা লিখেছেন দিনি। কবিতা তাঁর নেশা। গান লেখা পেশা। গানে সুর দেওয়া শখ।

শুভমিতার কণ্ঠে শ্রীজাত’র অনুবাদ করা গালিবের গজলগুলো কেমন প্রাণ পায়, সেটাই এখন দেখার অপেক্ষা। সূত্র: আনন্দবাজার পত্রিকা