প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শেষে এই মুহূর্তে ধানমন্ডির একটি ক্লিনিকে চলছে গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর চিকিৎসা। শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া কাওসার আহমেদ চৌধুরী এখন করোনায় আক্রান্তও। প্রথম আলোকে তাঁর পরিবারের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করেছেন এরশাদুল হক।
কাওসার আহমেদ চৌধুরী এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন বলে এরশাদুল হক জানিয়েছেন।
দেশের কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর জন্য গান রচনা করেছেন কাওসার আহমেদ চৌধুরী। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ উল্লেখযোগ্য। এ ছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি।