সংগীত পরিচালক শওকত আলী ইমন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শওকত আলী ইমন। ছবি: বাংলা মুভি ডেটাবেজ-এর সৌজন্যে
শওকত আলী ইমন। ছবি: বাংলা মুভি ডেটাবেজ-এর সৌজন্যে

তথ্য-প্রযুক্তি আইনের (আইসিটি অ্যাক্ট) ৫৭ ধারায় সংগীত পরিচালক ও গায়ক শওকত আলী ইমনকে গ্রেপ্তার করেছে রমনা থানা পুলিশ। আজ বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর ইস্কাটন গার্ডেনের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শওকত আলী ইমনের সাবেক স্ত্রী জিনাত কবির মামলাটি দায়ের করেন।
রমনা থানার উপপরিদর্শক এ কে আজাদ শওকত আলী ইমনের গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, ইমনকে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে।
ঘটনা
সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এ কে আজাদ বলেন, তাঁর মুঠোফোনে চার্জ নেই। বাকিটা বৃহস্পতিবার সকালে তিনি জেনে জানাতে পারবেন।