আজ মে দিবস। ৫০ বছর ধরে গণসংগীত গেয়ে চলেছেন শিল্পী ফকির আলমগীর। মে দিবসে এই শিল্পীর ব্যস্ততা বেড়ে যায় বছরের অন্য দিনের চেয়ে বেশি। মে দিবসের অনুষ্ঠান ও অন্যান্য প্রসঙ্গে গতকাল রোববার সকালে যখন এই শিল্পীর সঙ্গে কথা হয়, তখন তাঁর কথায় ছিল উচ্ছ্বাস।
কী ঘটনা ঘটে গেছে যে কারণে আপনি এত বেশি উচ্ছ্বসিত?
শনিবার রাতে আমি ‘ও সখিনা’ গানটি নতুন করে গেয়েছি। গানবাংলা চ্যানেলের উইন্ড অব চেঞ্জ অনুষ্ঠানে ৩৫ বছর পর গানটি একেবারে নতুন কম্পোজিশনে গেয়েছি। ১০ জন মিউজিশিয়ান ছিলেন। সেটের ভেতর রিকশার মধ্যে রাশিয়ান অপেরা সখিনা সেজেছে। রাত তিনটা পর্যন্ত শুটিং করেছি। অসাধারণ অভিজ্ঞতা। তাপস (গানবাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস) বলেছেন, তাঁর জিরো রেকর্ডস থেকে সখিনা রিটার্নস নামে নতুন একটি অ্যালবাম করবেন। কোরবানির ঈদে।
মে দিবসের অ্যালবাম...
একটি মিশ্র অ্যালবামে গান গেয়েছি। নাম মে দিবসের গান। টাইটেল গানটি আমি গেয়েছি। বাসু দেবের সুরে এই অ্যালবামে আরও গেয়েছে আগুন ও পূর্ণ চন্দ্র। এ ছাড়া এবারের মে দিবস উপলক্ষে তিনটি বইও প্রকাশিত হতে যাচ্ছে।
মে দিবস উপলক্ষে কতগুলো অনুষ্ঠানে যাবেন?
রেকর্ডেড ও সরাসরি মিলিয়ে একাধিক চ্যানেলে আমার অনুষ্ঠান থাকবে। এর মধ্যে আছে এটিএন বাংলা, এনটিভি, একুশে টেলিভিশন, এসএ টিভি, গাজী টিভি এবং রাতের বেলা এশিয়ান টেলিভিশনে সরাসরি গান গাওয়ার কথা রয়েছে। সকালে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানেও গান গাইব। গণসংগীত পরিষদের আলোচনা অনুষ্ঠানও থাকছে। আমার মে দিবসের অনুষ্ঠান শুরু হয় ৩০ এপ্রিল থেকে। চ্যানেল আইয়ে গানে গানে উৎসবে।
গানে গানে শ্রমিকদের কথা কীভাবে বলেন আপনি?
যত দিন মে দিবস থাকবে, তত দিন গণসংগীত থাকবে। তত দিন আমিও গানে গানে শ্রমজীবী মানুষকে অধিকার আদায়ে উদ্বুদ্ধ করব। আমি হয়তো সরাসরি শ্রমিককল্যাণে কিছু করতে পারব না, কিন্তু গানের মাধ্যমে তাঁদের অধিকার আদায়ের কথা বলে যেতে পারব। আমি মনে করি, গণসংগীত শ্রমিকদের অধিকার আদায়ে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে।
গানের বর্তমান অবস্থা মূল্যায়ন করবেন?
সংগীত সব সময় বিভিন্ন লড়াই-সংগ্রামে ভূমিকা রাখছে। পণ্য মুনাফাসর্বস্ব সংগীতের ভুবনে এখন অনেকে পুঁজির দাসে পরিণত হচ্ছে। যত দিন পুঁজির দাসত্ব থেকে সংগীত মুক্ত না হবে, তত দিন উন্নয়ন সম্ভব নয়। সংগীতকে যদি শুধু পণ্য হিসেবে ব্যবহার করি, তাহলে দুর্দশা দিনে দিনে বাড়বে।
কোনো সম্ভাবনা কি দেখছেন না?
আমি আশাবাদী। তরুণেরাই আমাকে আশাবাদী করে তেলে। তরুণদের মধ্যে অনেক ভালো শিল্পী আছে, যারা আমাকে চিরকালই স্বপ্ন দেখায়। নতুন সুরকার-শিল্পী নতুন গান বাঁধবেন। নতুন দিনের কথা চিন্তা করবেন। পুরোনো গ্লানিকে পেছেনে ফেলে তরুণেরাই বিজয়ের পতাকা ওড়ায়।
সাক্ষাৎকার: মনজুর কাদের
আলাপন
সংগীত সব সময় বিভিন্ন লড়াই-সংগ্রামে ভূমিকা রাখছে