সংগীতশিল্পী বিপ্লব সাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মিউজিক্যালি বিপ্লব সাহা’ অ্যালবামের সারপ্রাইজ প্রকাশনা অনুষ্ঠান
‘মিউজিক্যালি বিপ্লব সাহা’ অ্যালবামের সারপ্রাইজ প্রকাশনা অনুষ্ঠান

উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার এবং ‘বিশ্বরঙ’ প্রতিষ্ঠানের কর্ণধার বিপ্লব সাহার আরেকটি পরিচয়, তিনি সংগীতশিল্পী। গান করেন। কিন্তু এত দিন তা ছিল একান্তই নিজের জন্য। এবার তা প্রকাশ্যে এসেছে। তিনি রবীন্দ্রসংগীত গেয়েছেন। অ্যালবামের নাম ‘মিউজিক্যালি বিপ্লব সাহা’। প্রকাশ করেছে জি-সিরিজ। বিপ্লব সাহা এখানে চারটি গান গেয়েছেন। দেবলীনা সুরের সঙ্গে গেয়েছেন ‘সেদিন দুজনে’ ও ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’ আর কোনালের সঙ্গে ‘আমার পরাণ যাহা চায়’ ও ‘তুমি রবে নীরবে’। গানগুলোর মিউজিক ভিডিওর কাজও হয়েছে।

বিপ্লব সাহা বলেন, ‘গত বুধবার গুলশানে আমাদের ডিজাইনার বন্ধু টুটলি রহমানের বাসায় অ্যালবামটির সারপ্রাইজ প্রকাশনা উৎসব করেছেন স্বপ্নীল সজীব ও সামিউল ইসলাম। স্বপ্নীলের জন্মদিনে আমরা সবাই সেদিন জড়ো হয়েছিলাম। সেখানে এসেছিলেন তারিন, বিজরী বরকতউল্লাহ, আঁখি আলমগীর, কোনাল, সোহানা সাবা, ভাবনা, টুম্পা, মিথিলা, দিঠি, নির্ঝর, লিপি খন্দকার, স্বপ্নীল সজীব, সামিউল ইসলাম পোলক, মোস্তফা খালিদ পলাশ, মহুয়া খায়ের, সঙ্গীতা খান, নাদিম কাদির, জিয়া, নিলয় সেন গুপ্তাসহ অনেকেই। সেখানেই তাঁরা সবাই আমাকে চমকে দেন। আমি অবাক হয়েছি, কিন্তু মনে মনে খুশি হয়েছি!’

অ্যালবামটির অডিও সিডি পাওয়া যাচ্ছে ‘বিশ্বরঙ’-এর শোরুমে। আর জি-সিরিজ মিউজিক ইউটিউব চ্যানেল আর ‘বিশ্বরঙ’ ফ্যান ক্লাবের ইউটিউবে শোনা যাবে গানগুলো।