সকালে গ্র্যামি অ্যাওয়ার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যামি অ্যাওয়ার্ডসের এই আসরে জন বাতিস্তে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন
ছবি: সংগৃহীত

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর রাত পেরোলেই। গত এক বছর সংগীতে অসামান্য অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হবে। ১৯৫৯ সালে ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজন করেছিল প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এর পর থেকে প্রতিবছর ৪টি সাধারণ বিভাগ, বছরের সেরা নতুন শিল্পী, সেরা গান, সেরা অ্যালবাম, সেরা রেকর্ডসহ ২৫টির বেশি শাখায় এ পুরস্কার দেওয়া হয়।

লেডি গাগা

লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডের এরিনায় স্থানীয় সময় রোববার রাত ৮টায় বসবে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর। গ্র্যামির মঞ্চে প্রয়াত গায়ক টনি ব্যানেটের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান করবেন লেডি গাগা।

অস্কার মঞ্চের চড়–কাণ্ডের প্রভাব পড়েছে এই আয়োজনেও। এন্টারটেইনমেন্ট টুনাইটকে গ্র্যামির নির্বাহী প্রযোজক বেন উইনস্টন বলেছেন, স্মিথের চড়ের ঘটনা তাঁদের সতর্ক করেছে। তাঁরা সাড়ে তিন ঘণ্টার একটি লাইভ শো করছেন, সেখানে যেকোনো কিছু ঘটতে পারে। যা–ই ঘটুক না কেন, তাঁরা সামাল দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সেলেনা গোমেজ
ছবি: ইনস্টাগ্রাম

গ্র্যামি অ্যাওয়ার্ডসের এই আসরে জন বাতিস্তে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন। আরঅ্যান্ডবি, জাজ, আমেরিকান রুটস মিউজিক, ক্ল্যাসিক্যাল, মিউজিক ভিডিওসহ মোট ১১টি শাখায় মনোনয়ন পেয়েছেন তিনি। বাতিস্তের পরেই আছেন জাস্টিন বিবার, দোজা ক্যাট এবং এইচইআর। তাঁরা সবাই আটটি শাখায় মনোনয়ন পেয়েছেন। সাতটি শাখায় মনোনয়ন পেয়েছেন বিলি এইলিশ ও অলিভিয়া রদ্রিগো। এ ছাড়া প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন পেয়েছেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ।