সন্তানের জন্য অনুষ্ঠানে যাননি শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে সাশার সঙ্গে শাকিরা
ছেলে সাশার সঙ্গে শাকিরা

ব্যক্তিগত কারণে লাতিন গ্র্যামি ও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে যেতে পারছেন না, এমনটাই টুইট বার্তায় লিখেছিলেন সংগীত তারকা শাকিরা। ভক্তরা ভেবেছিলেন, খুব বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে গেল কি না! এবার আরেকটি টুইট বার্তায় শাকিরা জানালেন, তাঁর ২১ মাস বয়সী ছোট্ট ছেলে সাশা অসুস্থ হয়ে যাওয়ায় তিনি কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
এখন ছেলে সম্পূর্ণ সুস্থ। তাই শাকিরা খুশি। সাশার জন্য শাকিরার ভক্তরাও প্রার্থনা করেছেন। অনেকেই সাশার উদ্দেশে টুইট বার্তা পাঠিয়েছেন শাকিরাকে। ছেলের সঙ্গে একটি ছবি আপলোড করে শাকিরা টুইটারে ভক্তদের ধন্যবাদ জানালেন তাঁর পাশে থাকার জন্য। ইয়াহু