সপরিবারে মঞ্চে গাইবে রেনেসাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেনেসাঁ
রেনেসাঁ

আজ একই মঞ্চে রেনেসাঁ ও এর সদস্যদের পরিবারের সদস্যরা গান গাইবেন। আজ শনিবার সকালে রেনেসাঁর অন্যতম সদস্য নকিব খান প্রথম আলোকে বলেন, ‘আমরা পরবর্তী প্রজন্মকে সামনে আনার জন্য “রেনেসাঁ অ্যান্ড ফ্যামিলি” নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেছি।’ তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরাও এখন গান শিখছে। কেউ কেউ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায়। রেনেসাঁর সদস্যদের পরিবারের আরও অনেকেই ভালো গান করে। আমরা আজ তাদের দর্শকদের সামনে উপস্থাপন করব। সঙ্গে আমরাও থাকব। গান করব। এ ধরনের আয়োজন আমরা এবারই প্রথম করছি।’
গুলশান অ্যাভিনিউর বে’জ গ্যালারিতে এ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।