সপ্তমবারের মতো বাবা হলেন ববি ব্রাউন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গায়ক ও ব্যান্ড দল ‘দ্য নিউ এডিশন’-এর সদস্য ববি ব্রাউন সপ্তম বারের মতো বাবা হলেন। এবার তিনি একটি মেয়ে সন্তানের বাবা হয়েছেন। ৪৭ বছর বয়সী এই শিল্পী গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এই সুসংবাদটি সবার কাছে প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই মাত্র আমাদের একটি মেয়ে হলো। মেয়ের ওজন ১০ পাউন্ড। ’
ববি ব্রাউন ও অ্যালিসিয়া দম্পতির এটি তৃতীয় সন্তান। তাদের ৭ বছরের একটি ছেলে ও ১ বছর বয়সী আরেকটি মেয়ে আছে। অ্যালিসিয়াকে তিনি বিয়ে করেন ২০১২ সালের জুন মাসে।
এছাড়াও, ১৯৯২ সালে পপ গায়িকা উইটনি হিউস্টনকে তিনি বিয়ে করেছিলেন। ২০০৭ সাল পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। সেই ঘরে ববির রয়েছে আরও চার সন্তান। এর মধ্যে এক মেয়ে গত বছর মারা যান। বাথটাবে অচেতন অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। পিপল ম্যাগাজিন।