সমরজিতের সংগীতসন্ধ্যা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) আজ গাইবেন সংগীতশিল্পী সমরজিৎ রায়। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হবে সমরজিতের পরিবেশনা।
আইজিসিসিতে নিজের পরিবেশনা নিয়ে সমরজিৎ রায় বলেন, পুরোনো দিনের বাংলা ও হিন্দি গান গেয়ে শোনাবেন তিনি। পাশাপাশি থাকবে তাঁর নিজের অ্যালবাম থেকে কিছু মৌলিক গান। সংগীতসন্ধ্যার ব্যাপারে বলার পাশাপাশি সমরজিৎ তাঁর ভবিষ্যতের কাজগুলোর খবরও জানান। বলেন, ‘শিগগিরই শুরু করব বাংলা গানের একক অ্যালবামের কাজ।’ গানের এ আসরটি সবার জন্য উন্মুক্ত।