সমরজিতের হিন্দি অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মিসটিকা মিউজিক থেকে বের হয়েছে বাংলাদেশি শিল্পী সমরজিৎ রায়ের হিন্দি অ্যালবাম ফিকর-এক এহসাস। ৮ মে স্টুডিও ভাইব্রেশনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বলিউডের শিল্পী ঊষা উত্থুপ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীত পরিচালক রকেট মণ্ডল, গৌতম বসুসহ অনেকেই। শিল্পী সমরজিৎ জানান, অ্যালবামে মোট নয়টি গান রয়েছে। অ্যালবামের দুটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সনি টিভির ফেইম গুরুকুল বিজয়ী রূপরেখা ও জিটিভির সারেগামাপার বিজয়ী সঞ্চিতা। ফিউশন করা একটি ঠুমরিতে তবলা বাজিয়েছেন ওস্তাদ আকরাম খান। গানের কথা লিখেছেন মো. ফাহিম। সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। ভারতসহ অ্যালবামটি পাওয়া যাবে অনলাইনে।