সমরজিৎ ও রূপরেখার পূজার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা উপলক্ষে নতুন একটি গান গাইলেন বাংলাদেশের সংগীতশিল্পী সমরজিৎ রায় ও ভারতের রূপরেখা ব্যানার্জি। ‘শারদীয়’ শিরোনামের এই গানের রেকর্ডিং হয়েছে গত মাসে। জি কে দত্তের লেখায় গানটির সুর করেছেন সমরজিৎ নিজে। আর সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ।
সমরজিৎ বললেন, ‘পূজামণ্ডপে বাজানোর মতো করেই তৈরি করা হয়েছে গানটি। এটার মিউজিক থেকে শুরু করে গানের কথা ভালো লাগবে সবার।’
গানটি নিয়ে কলকাতা থেকে উচ্ছ্বাস প্রকাশ করলেন সনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ চ্যাম্পিয়ন রূপরেখা ব্যানার্জি।
মুঠোফোনে রূপরেখা ব্যানার্জি বললেন, ‘সমরজিৎ দাদা গুণী শিল্পী। তাঁর সঙ্গে আগেও কাজ করেছি। এই গানটির আলাদা আবেদন তৈরি হবে সবার মধ্যে, এইটুকু বলতে পারি।’
সমরজিৎ জানালেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইউটিউবে গানটি তোলা হবে।