সম্ভাব্য বিলবোর্ড জয়ী শিল্পীরা

বিশ্বসংগীতে অন্যতম সেরা পুরস্কার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসছে কাল রোববার বিকেলে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য এই পুরস্কারের তালিকায় আছেন সব জনপ্রিয় শিল্পীরা। গত এক বছর যাদের গান ছিল শ্রোতাদের পছন্দের তালিকায়, ধরে নেওয়া যায় সংগীতের বিভিন্ন বিভাগে তারাই পাচ্ছেন এ পুরস্কার। চলুন দেখে দেওয়া যাক কে কে হতে পারেন এ বছরের বিলবোর্ড বিজয়ী।
সেরা শিল্পী: টেইলর সুইফট
‘১৯৮৯’ অ্যালবামটির আশ্চর্য সাফল্যই বলে দেয় বিশ্বজোড়া এই তরুণী কতটা জনপ্রিয়। বছরের অন্যান্য পুরস্কারগুলো যেহেতু তাঁর ঝুলিতেই গেছে। ধরেই নেওয়া যায় এই পুরস্কারটিও তিনিই পেতে যাচ্ছেন।
সেরা নতুন শিল্পী: চার্লি পাথ
নতুনদের বিভাগে এই পুরস্কার জেতার সম্ভাবনা আছে চার্লি পাথের। তবে উড়িয়ে দেওয়া যাবে না শিল্পী ফেটি ওয়াপকেও। কিন্তু বাজী ধরলে তো তাঁর পক্ষেই ধরা উচিৎ যার গানের অ্যালবাম এখন পর্যন্ত সব থেকে জনপ্রিয়র তালিকায় আছে।
পুরুষদের মধ্যে সেরা: জাস্টিন বিবার
সেরা পুরুষ শিল্পী হতে পারেন জাস্টিন বিবার। গানের চ্যানেলগুলো ও রেডিওগুলোতে এখনো সমান দাপটের সঙ্গে বেজেই চলেছেন বিবার। অনেকে তাঁকে পছন্দ করেন না অতিরিক্ত উগ্রতার জন্য। কিন্তু আলোড়ন তুলে টিকে আছেন তিনি। বিবারের অ্যালবামগুলো এখনো তালিকার শীর্ষে। পছন্দ করুন বা ঘৃণা করুন, তাঁকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সেরা নারী শিল্পী: অ্যাডেলে
প্রত্যাবর্তনের পর তিনি স্থায়ী আসন পেতে নিয়েছেন। ‘২৫’ অ্যালবামের হৃদয়গ্রাহী গানগুলো দিয়ে নিজের সমসাময়িক সব নারী শিল্পীকে পেছনে ফেলেছেন তিনি।
সেরা দ্বৈত: টুয়েন্টি ওয়ান পাইলট
সংগীতবোদ্ধারা এই জুটিকেই পুরস্কারের তালিকার শীর্ষে রেখেছেন। মূলধারায় গানের জন্য এই দ্বৈতের কোনো বিকল্প পাননি সংগীতবোদ্ধারা। দেখা যাক বিলবোর্ড অ্যাওয়ার্ডের নির্বাচকদের সঙ্গে সেটা মেলে কি না।
সেরা স্ট্রিমিং শিল্পী: সাইলেন্টো
এই বিভাগে সাইলেন্টোর পুরস্কার নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা এই বছর অনলাইনে তাঁর গানই সব থেকে বেশিবার প্রচারিত হয়েছে। সংগীতপ্রেমী তরুণেরা দারুণ পছন্দ করে তাঁর গান।
সেরা রিদম অ্যান্ড ব্লুজ শিল্পী: দ্য উইকেন্ড
মনোনয়নে নাম না থাকলেও রিয়ান্না বা ক্রিস ব্রাউনের মতো নামকরা শিল্পীদের পেছনে ফেলতে পারে এই শিল্পী।
কান্ট্রি শিল্পী: ক্যারি আন্ডারউড
এই বিভাগে তিনি ছাড়া পুরস্কার দেওয়ার মতো আর কে আছে!
সেরা রেডিও শিল্পী: আপটাউন ফাঙ্ক
মুড বদলে দেওয়া গানে এই দলটির জুড়ি মেলা ভার। বিলিয়ন বিলিয়নবার ইউটিউবে দেখা হয় যাঁদের গান, তাঁদের পুরস্কার না দিয়ে পারবেই না বিলবোর্ড।
সেরা স্ট্রিমিং গান: সরি বা হটলাইন ব্লিং
বিবারের ‘সরি’ ও ড্রেকের ‘হটলাইন ব্লিং’ গান দুটোই প্রায় সমান সংখ্যকবার শোনা হয়েছে। যে কেউ পুরস্কার জিতলেই আমরা আনন্দিত। মিড ডে